News Flash

Image

Accident : ডিমা হাসাওয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত একটি পরিবার

হাফলং (অসম), ৬ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে গেছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ বড় ওয়াপু গ্রামে।

জানা গেছে, অগ্নিকাণ্ড লিকসাইনডি ডিব্রাগেডে নামের এক ব্যক্তির ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। রবিবার মধ্য রাতে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন ঘরের কোনও কিছুই বাঁচাতে পারেনি লিকসাইডি ডিব্রাগেডের পরিবার। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নীচে দিন কাটাতে হচ্ছে ওই পরিবারকে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ডিমা হাসাও জেলার দুর্যোগ প্রশমন বিভাগের পক্ষ থেকে জরুরি সামগ্রী প্রদান করা হয়েছে। তাছাড়া হাফলং রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকেও অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয়ে পথে বসা ওই পরিবারকে কাপড়-চোপর, মশারি সহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি লায়ন্স ক্লাব অব হাফলং গ্রেটারের পক্ষ থেকে পানীয় জল বিতরণ করা হয়েছে তাঁদের।

Releated Posts

অসম বিধানসভায় আনা হবে ইউসিসি বিল, জুনের প্রথম সপ্তাহে মন্ত্রিসভা সম্প্রসারণের ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ মে (আইএএনএস): আগামী বিধানসভা অধিবেশনে অভিন্ন দেওয়ানি আইন বিল আনার প্রস্তুতি নিচ্ছে অসম সরকার। পাশাপাশি জুনের…

ByByNews Desk May 20, 2026

জ্বালানি সাশ্রয়ে সিকিমে চালু বিজোড়-জোড় গাড়ি নীতি, প্রধানমন্ত্রীর আহ্বানের পর উদ্যোগ

গ্যাংটক, ১৯ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণ ও দায়িত্বশীল প্রশাসনের আহ্বানের পর সিকিম দেশটির প্রথম রাজ্য…

ByBySandeep Biswas May 19, 2026

অসম জাতীয় পরিষদ ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁই

গুয়াহাটি, ১৯ মে (আইএএনএস): ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজেন গোহাইন মঙ্গলবার আঞ্চলিক দল আসাম জাতীয় পরিষদ (এজেপি) থেকে ইস্তফা…

ByByNews Desk May 19, 2026

শঙ্করদেবের ঐতিহ্যে আবদ্ধ অসম-মনিপুর, বৈষ্ণব সংস্কৃতির বন্ধন আজও অটুট: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ মে (আইএএনএস): অসম ও মনিপুরের মধ্যে বহু শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্কের কথা তুলে ধরে…

ByByNews Desk May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top