News Flash

  • Home
  • খেলা
  • Cricket : অনূর্ধ্ব-‌১৭ স্কুল ক্রিকেটে মহকুমার সেরা অমরপুর
Image

Cricket : অনূর্ধ্ব-‌১৭ স্কুল ক্রিকেটে মহকুমার সেরা অমরপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। অমরপুর মহকুমাঊ সেরা অমরপুর স্কুল দল। বৃহস্পতিবার ফাইনালে অমরপুর স্কুল হেলায় পরাজিত করলো রাঙ্গামাটি স্কুলকে। অমরপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। এদিন রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত খেতাব নির্ণায়ক ম্যাচে রাঙ্গামাটি স্কুলের গড়া মাত্র ৩৩ রানের জবাবে অমরপুর স্কুল ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বিপর্যয়ের মুখে পড়ে রাঙ্গামাটি স্কুল। অমরপুর স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি রাঙ্গামাটি স্কুলের ক্রিকেটাররা। দল অতিরিক্ত খাতে যদি ১৭ রান না পেতো তাহলে দলীয় স্কোর সম্ভবত ২০ রানের গন্ডি পার হতো না। দলের ৫ জন ব্যাটসম্যান কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করে বিক্রম দাস ৫০ বল খেলে। অমরপুর স্কুলের পক্ষে পাপাই দাস (‌৩/‌৯),মিতু পাল (‌২/‌৪) এবং প্রসেনজিৎ দাস (‌২/‌৯) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ২৪ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অমরপুর স্কুল।দলের পক্ষে বিশাল সরকার ১০ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে প্রাণজিৎ দাস ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। রাঙ্গামাটি স্কুলের পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছে বিক্রম দাস ২২ রান খরচ করে। মহকুমার সেরা হওয়ার পর মাঠেই বিজয়োল্লাসে মেতে উঠে অমরপুর স্কুলের ক্রিকেটাররা।‌‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top