News Flash

  • Home
  • খেলা
  • Hockey : মনিপুরে জাতীয় হকি শুরু : ত্রিপুরার প্রথম ম্যাচ শনিবার, পাঞ্জাবের বিরুদ্ধে
Image

Hockey : মনিপুরে জাতীয় হকি শুরু : ত্রিপুরার প্রথম ম্যাচ শনিবার, পাঞ্জাবের বিরুদ্ধে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে। মনিপুরে শুরু হয়েছে ১২-তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ। আয়োজক মনিপুর সহ সারাদেশের ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবারকার আসরে অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে আজ, বুধবার খেলা ছিল আয়োজক মনিপুর বনাম কেরালার মধ্যে। এটি পুল বি-এর খেলা। উল্লেখ্য, অংশগ্রহণকারী ২৫টি দলকে আটটি গ্রুপে রাখা হয়েছে। পুল এ-তে রয়েছে হরিয়ানা, বাংলা ও জম্মু-কাশ্মীর।

পুল বি-তে ঝাড়খন্ড, মণিপুর ও কেরালা। পুল সি-তে উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং গুজরাট। পুল ডি-তে  ওড়িশা, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড। পুল ই-তে দিল্লি, মহারাষ্ট্র ও আসাম। পুল এফ-এ তামিলনাড়ু, চন্ডিগড় এবং অরুণাচল। পুল জি-তে পাঞ্জাব, ত্রিপুরা এবং হিমাচল। পুল জি-তে বিহার, কর্নাটক, মিজোরাম এবং তেলেঙ্গানা। ত্রিপুরা দলের প্রথম ম্যাচ ১৪ই মে, সকাল পৌনে দশটায়। খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। তিন দলীয় গ্রুপে ত্রিপুরা দলের দ্বিতীয় তথা শেষ ম্যাচ ১৬ই মে, সকাল পৌনে দশটায়। খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। গ্রুপ লিগের খেলা ১৭মে পর্যন্ত চলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। ১৮মে বিরতির পর, ১৯মে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

পুনরায় বিরতি কাটিয়ে ২১ এবং ২২ মে রাখা হয়েছে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ণায়ক এবং ফাইনাল ম্যাচ। খেলা হচ্ছে মনিপুরের ইম্ফলে খুমান লাম্পাক স্পোর্টস কমপ্লেক্সে। বলাবাহুল্য, ত্রিপুরা দল যথারীতি মণিপুরে পৌঁছেছে এবং প্রথম ম্যাচের আগে নিজেদের কিছুটা তৈরি করে নিচ্ছে বলে খবর রয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top