News Flash

  • Home
  • খেলা
  • দাবা : অনূর্ধ্ব-‌৮ জাতীয় দাবা, দুরন্ত শুরু আরাধ্যা-‌র
Image

দাবা : অনূর্ধ্ব-‌৮ জাতীয় দাবা, দুরন্ত শুরু আরাধ্যা-‌র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। দুর্দান্তভাবে আসর শুরু করলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস। জাতীয় অনূর্ধ্ব-‌৮ দাবা প্রতিযোগিতায়। বিশাখাপত্তনমে সোমবার থেকে শুরু হয়েছে আসর। প্রথম দিনে হয় দুই রাউন্ডের খেলা। বালিকা বিভাগে তৃতীয় বাছাই আরাধ্যা দাস প্রথম দুই রাউন্ডেই জয়লাভ করেছে। সকালে অন্ধ্রপ্রদেশের মেঘনা এমকে পরাজিত করার পর বিকেলে ওই রাজ্যেরই জয়াশ্রী ডি কে পরাজিত করে আরাধ্যা। দুই রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট দুই।

বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু তথা রাজ্য সেরা রোদ্র মজুমদার সকালে তামিলনাড়ুর অখিল রেড্ডি বি-‌কে অনেকটা অনায়াসেই পরাজিত করে। গাইকো পিয়ানো ওপেনিং খেলে ২৪ চালে জয় পেয়েছিলো রোদ্র। বিকেলে চন্ডিগড়ের অদ্ভিত রঙ্গনাথন এর সঙ্গে প্রায় আড়াই ঘন্টা ৬৪ ঘরে লড়াই করে পরাজয় বরণ করে। দুই রাউন্ড শেষে রোদ্র-‌র পয়েন্ট ১। যতটুকু খবর রাজ্যের অপর বালক দাবাড়ু অভ্রনীল দে এদিন দুই রাউন্ডেই পরাজিত হয়েছে। আজ তৃতীয় এবং চতুর্থ রাউন্ডের খেলা হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top