News Flash

  • Home
  • দিনের খবর
  • Sushil Modi: বিপিএসসি পেপার ফাঁসকে ‘দুর্ভাগ্যজনক’, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুশীল মোদীর
Image

Sushil Modi: বিপিএসসি পেপার ফাঁসকে ‘দুর্ভাগ্যজনক’, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুশীল মোদীর

নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : বিহার পাবলিক সার্ভিস কমিশনের পেপার ফাঁসকে একটি “দুর্ভাগ্যজনক” ঘটনা বলে অভিহিত করে সোমবার বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিহার পাবলিক সার্ভিস কমিশনের ৬৭ তম কমবাইন্ড (প্রিলি) প্রতিযোগিতামূলক পরীক্ষা রবিবার প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়। এরপর এই ঘটনার তদন্তটি ইকোনমিক ওফেন্স ইউনিটে (ইইউ) স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, “যা হয়েছে তা দুর্ভাগ্যজনক কারণ লক্ষ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন। পরীক্ষা বাতিল হওয়ায় তাদের আবার উপস্থিত হতে হবে। কীভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তা নিয়ে সরকার তদন্তের নির্দেশ দিয়েছে এবং অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেছিলেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বিপিএসসিকে সতর্ক থাকতে হবে।

Releated Posts

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top