News Flash

  • Home
  • প্রধান খবর
  • চম্পাওয়াত বিধানসভা উপ-নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন ধামি, ভোটগ্রহণ ৩১ মে
Image

চম্পাওয়াত বিধানসভা উপ-নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন ধামি, ভোটগ্রহণ ৩১ মে

দেহরাদূন, ৯ মে (হি.স.): উত্তরাখণ্ডের চম্পাওয়াত বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার সকালে খাতিমার বনখান্ডি মহাদেব মন্দিরে পুজো দেওয়ার পর চম্পাওয়াত বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন পুষ্কর সিং ধামি। ৩১ মে-র উপ-নির্বাচনে চম্পাওয়াত আসনের কংগ্রেস প্রার্থী হলেন নির্মলা গাহতোরি।

চম্পাওয়াত বিধানসভা আসনের জন্য উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩১ মে, ফল ঘোষণা হবে জুন মাসের ৩ তারিখ। উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে এবার পরাজিত হয়েছেন পুষ্কর সিং ধামি। খাতিমা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধামি, কিন্তু হেরে যান তিনি। ভোটে হারলেও ধামির ওপরই আস্থা রেখেছে বিজেপি। তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়েছে। এবার উপ-নির্বাচনে জিতে আসতে হবে পুষ্কর সিং ধামিকে। ধামিকে টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেসও।

চম্পাওয়াত বিধানসভা উপ-নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে, বনবাসা থেকে চম্পাওয়াত শহরে যাওয়ার সময় বিজেপি কর্মীরা এবং স্থানীয়রা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে অভ্যর্থনা জানান। ধামি এদিন বনবাসায় সৈনিক নির্বাচন অফিসের উদ্বোধন করেছেন। পুষ্কর ধামি বলেছেন, “কৈলাশ গেহতোড়িকে বিজয়ী করার জন্য চম্পাওয়াতের জনগণের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করেছিলেন। আমি সমস্ত দেবতার আশীর্বাদ নিয়ে চম্পাওয়াতের সেবা করতে প্রস্তুত।”

Releated Posts

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top