News Flash

  • Home
  • খেলা
  • Cricket : সিনিয়র আন্তঃমহকুমা ক্রিকেটে আজও চার মাঠে চার ম্যাচ
Image

Cricket : সিনিয়র আন্তঃমহকুমা ক্রিকেটে আজও চার মাঠে চার ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। এক দিন বিরতি কাটিয়ে আগামীকাল, সোমবার ফের আটটি মহাকুমা দল চারটি গ্রুপ লিগের ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে শুক্রবার থেকে। টুর্নামেন্টের তৃতীয় দিনে আগামীকাল কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে কাঞ্চনপুর ও লংতরাই ভ্যালি মহকুমা দল পরস্পরের বিরুদ্ধে খেলবে। যদিও দুই দল নিজেদের প্রথম খেলায় প্রতিপক্ষের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে। যেমন কাঞ্চনপুর হেরেছে কৈলাশহরের কাছে। অপর ম্যাচে লংতরাই ভ্যালি হেরেছে ধর্মনগরের কাছে।

আগামীকাল, সোমবার মেলাঘরের মাঠে উদয়পুর খেলবে অমরপুরের বিরুদ্ধে। উল্লেখ্য উদয়পুর প্রথম ম্যাচে শান্তিরবাজারকে ৫ উইকেটে পরাজিত করলেও অমরপুর কিন্তু নিজেদের প্রথম খেলায় ১২৭ রানের ব্যবধানে সাব্রুম-এর কাছে পরাজিত হয়েছে। সদরের নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সদর খেলবে বিলোনিয়ার বিরুদ্ধে।

এদিকে, সদর মহকুমা দল লিগের প্রথম ম্যাচে তেলিয়ামুড়ার বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেলেও বিলোনিয়া তাদের প্রথম খেলায় হার স্বীকার করেছে বিশালগড়ের কাছে ৯ উইকেটের ব্যবধানেই। আগামীকাল কমলপুরের কালিবাড়ি প্লে গ্রাউন্ডে খোয়াই খেলবে কমলপুরের বিরুদ্ধে। উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে খোয়াই ও কমলপুর দু’দল-ই প্রতিপক্ষের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে। চেষ্টা থাকবে আগামীকালের ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়ে প্রথম পয়েন্ট প্রাপ্তির।

Releated Posts

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top