News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Home Minister : আজ রবিবার রাতে দুদিনের অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

Home Minister : আজ রবিবার রাতে দুদিনের অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

গুয়াহাটি, ৮ মে (হি.স.) : বেশ কিছু কার্যক্রমে অংশ নিতে আজ রবিবার দুদিনের সফরে অসমে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাত দশটায় গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এক-দুজন মন্ত্রী-বিধায়ক এবং সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা।

গুয়াহাটির কইনাধরায় ১ নম্বর রাজ্য অতিথিশালায় নৈশ যাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। আগামীকাল সোমবার (৯ মে, ২০২২) সকালের দিকে চলে যাবেন নিম্ন অসমের মানকাচরে। সেখানে তিনি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। সীমান্ত পরিদর্শনের ফাঁকে ডিজিপি এবং বিএসএফ আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। মানকাচর থেকে যাবেন তামুলপুরের এক কার্যসূচিতে। তামুলপুর থেকে চলে আসবেন আমিনগাঁওয়ে। আমিনগাঁও থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে নবনির্মিত সুপার স্পেশালিটি (কার্ডিওলজি ও স্নায়ুবিজ্ঞান) হাসপাতালের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনও কইনাধরায় ১ নম্বর রাজ্য অতিথিশালায় নৈশ যাপন করবেন অমিত শাহ।

তার পরের দিন মঙ্গলবার (১০ মে ২০২২) তিনি রাষ্ট্রপতির তরফ থেকে অসম পুলিশকে ‘রাষ্ট্রপতির পুলিশ কালার (নিশান)’ সম্মানে সম্মানিত করবেন। এর পর উলুবাড়িতে রাজ্য পুলিশের অতিথিশালায় মধ্যাহ্ন ভোজন করে বিকেলের দিকে খানাপাড়ায় অসম পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত বর্তমান রাজ্য সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top