News Flash

  • Home
  • দেশ
  • উত্তর-পশ্চিম ভারতে গরম এবার কমবে, ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা : আইএমডি
Image

উত্তর-পশ্চিম ভারতে গরম এবার কমবে, ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা : আইএমডি

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): উত্তর-পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের প্রভাব এবার ধীরে ধীরে কমবে। তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি পর্যন্ত। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। রাজধানী দিল্লিতেও আগামী ৫-৬ দিন তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। ভারতীয় আবহাওয়া দফতরের আবহবিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, মঙ্গলবার থেকে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরে গরম কমবে। দিল্লিতে বিগত ৯, ১০ ও ১১ এপ্রিল মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ ছিল। প্রায় ১৩ দিন গরমে পুড়েছে রাজধানী দিল্লি।

আবহবিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, দিল্লি, পঞ্জাব, রাজস্থান ও হরিয়ানার ওপর মেঘ থাকার কারণে ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা, কমবে গরমও। দিল্লির আকাশ আগামী কয়েকদিন মেঘলা থাকবে, সঙ্গে বইবে হাওয়া। হিমালয়ের উপর একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা এবং পঞ্জাবের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন সমভূমিতে প্রচণ্ড উত্তাপ থেকে কিছুটা রেহাই দিয়েছে। আইএমডি জানিয়েছে, দিল্লিতে আগামী ৫-৬ দিন তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top