News Flash

  • Home
  • বিনোদন
  • Shiv Subramaniam: প্রয়াত প্রতিভাবান অভিনেতা শিব সুব্রহ্মণ্যম, শোকের ছায়া চলচ্চিত্র জগতে
Image

Shiv Subramaniam: প্রয়াত প্রতিভাবান অভিনেতা শিব সুব্রহ্মণ্যম, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.): না-ফেরার জগতে চলে গেলেন অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। এই প্রতিভাবান অভিনেতাকে শেষবার স্ক্রিনে দেখা গিয়েছে ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবিতে। অভিনেত্রী সানিয়া মালহোত্রার বাবার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সোমবার সকালে শিব কুমার সুব্রহ্মণ্যমের মৃত্যু সংবাদ জানান অভিনেতা আয়েশা রাজা। তিনি লেখেন, ‘আর কী বলব আমার বন্ধু…শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে’।

রবিবার রাতে মৃত্যু হয়েছে অভিনেতার। গত তিন দশক ধরে হিন্দি ছবি ও টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার সুব্রহ্মণ্যম। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে পরিচালক হনসল মেহতা টুইটারে তাঁর শেষকৃত্যের কথা জানিয়েছেন। সোমবার মুম্বইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানে প্রয়াত অভিনেতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে।

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শিব কুমার সুব্রহ্মণ্যম। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী, নানা পাটকর অভিনীত এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন শিব কুমার। পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছিলেন। ‘টু স্টেট’ ছবিতে আলিয়া ভাটের বাবার ভূমিকায় শিব কুমার সুব্রহ্মণ্যমের পারফরম্যান্স নজর কেড়েছিল। রানি মুখোপাধ্যায়ের ‘হিচকি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Releated Posts

রাজ্যসভা নির্বাচনে উত্তরাখণ্ডে দীনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ২০২৬ সালের রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনে উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক…

ByByNews Desk Oct 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top