News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পুলিশের, উদ্ধার ৫৯০ কেজি গাঁজা, বাজারমূল্য ৬০ লক্ষ টাকা
Image

নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পুলিশের, উদ্ধার ৫৯০ কেজি গাঁজা, বাজারমূল্য ৬০ লক্ষ টাকা

আগরতলা, ৮ এপ্রিল (হি. স.) : নেশা বিরোধী অভিযানে ত্রিপুরা পুলিশ আবারও বড়সড় সাফল্য পেয়েছে। ৮ নম্বর জাতীয় সড়কে বহি:রাজ্যমুখী গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ। আমবাসার এসডিপিও সুমন মজুমদারের নেতৃত্বে অভিযানে নেমে ওই সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই নেশা বিরোধী অভিযান প্রচন্ড গতি পেয়েছে। বিশেষ করে গাঁজা উদ্ধারে ত্রিপুরা পুলিশ একের পর এক সাফল্যের নজির স্থাপন করে চলেছে। আজ সকালে আমবাসা এসডিপিও সুমন মজুমদারের নেতৃত্বে বেতবাগান এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক থেকে প্রচুর গাঁজা উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কে যানবাহনে তল্লাশি অভিযানে সন্দেহবসত পিবি-১২-এন-০৬১৯ নম্বরের ট্রাক থামানো হয়েছিল। গাড়িটি আগরতলা থেকে আসছিল। ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৯০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, মোট ৫৯টি প্যাকেটে ১০ কেজি করে ৫৯০ কেজি গাঁজা মিলেছে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। সাথে গাড়ির চালক সুবোধ দেববর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, নেশা বিরোধী অভিযান এভাবে আগামী দিনেও জারি থাকবে।

Releated Posts

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top