News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসায় প্রচুর গাঁজা উদ্ধার, আটক গাড়ির চালক
Image

আমবাসায় প্রচুর গাঁজা উদ্ধার, আটক গাড়ির চালক

আমবাসা, ২৮ ফেব্রুয়ারি : আমবাসায় আসাম আগরতলা জাতীয় সড়কে তাকে আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদারের কাছে সুনির্দিষ্ট খবর ছিল একটি ছয় চাকার লরি করে প্রচুর পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক লরিটি আটক করেন। লরিতে তল্লাশি চালিয়ে ২১ প্যাকেট গাজা এবং এছাড়া কয়েকটি বাক্সে আরও বেশ কিছু পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। গাড়ির চালক আজাম খানকেও পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তাদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ আধিকারিক সুমন মজুমদার জানিয়েছেন।


উল্লেখ্য, রাজ্য থেকে প্রতিনিয়ত সড়কপথে এবং রেলপথে গাঁজা পাচার অব্যাহত রয়েছে। পুলিশ মাঝে মধ্যে কয়েকটি ক্ষেত্রে এ ধরনের সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে।রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু পাচারকারীরা সরকার ও প্রশাসনের এই সিদ্ধান্তকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে তাদের পাচার অব্যাহত রেখেছে। পাচার বাণিজ্য অব্যাহত রাখার জন্য পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top