News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : কোভিড-সংক্ৰমণ কমে ১০,২৭৩, ভারতে আরোগ্যের হার ৯৮.৫৪ শতাংশ
Image

Covid19 : কোভিড-সংক্ৰমণ কমে ১০,২৭৩, ভারতে আরোগ্যের হার ৯৮.৫৪ শতাংশ

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যাও ২৫০-র নীচে নেমে এসেছে। শনিবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৭৩ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২৪৩ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ১.০০ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,১১,৪৭২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১০,৪০৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৬ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শনিবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৪ লক্ষ ০৫ হাজার ০৪৯ জন প্রাপক, ফলে ভারতে রবিবার সকাল আটটা পর্যন্ত ১,৭৭,৪৪,০৮,১২৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৪৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১৩,৭২৪ জন (১.২০ শতাংশ)। শনিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,০৪,৩৯ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২২,৯০,৯২১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৪ শতাংশ। নতুন করে ১০,২৭৩ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৯,১৬,১১৭ জন।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top