News Flash

  • Home
  • দেশ
  • Bird flu: বার্ড ফ্লু আতঙ্ক! থানে-তে আচমকাই মৃত্যু পোলট্রি ফার্মের শতাধিক মুরগি
Image

Bird flu: বার্ড ফ্লু আতঙ্ক! থানে-তে আচমকাই মৃত্যু পোলট্রি ফার্মের শতাধিক মুরগি

থানে, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় এবার বার্ড ফ্লু আতঙ্ক! থানে জেলার শাহাপুর তেহসিলের অন্তর্গত ভেহলোলি গ্রামের একটি পোলট্রি ফার্মে আচমকাই মৃত্যু হয়েছে শতাধিক মুরগির। বার্ড ফ্লুর শঙ্কায় মৃত মুরগিগুলির নমুনা পরীক্ষার জন্য পুণের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। শুক্রবার থানের ডিএম ও কালেক্টর রাজেশ জে নারভেকর জানিয়েছেন, “থানে জেলার শাহাপুর তেহসিলের অন্তর্গত ভেহলোলি গ্রামের একটি পোলট্রি ফার্মে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০টি মুরগির। নমুনা পরীক্ষার জন্য পুণের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।”

ডিএম ও কালেক্টর রাজেশ জে নারভেকর আরও জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে ওই পোলট্রি ফার্মের প্রায় এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা প্রায় ২৫ হাজার পাখির মৃত্যু হতে পারে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে জেলা পশুপালন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।” আপাতত পুণে-তে পাঠানো নমুনার রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ডিএম ও কালেক্টর।

Releated Posts

ব্যক্তিগত দলের জয় নয়, গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের জয়: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ব্যক্তিগত কোনও দলের কত আসন জিতল, তার চেয়ে ইন্ডিয়া জোটের জয়ই বেশি গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Oct 4, 2026

২০০৬ সালের মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ফের ভিজিল্যান্স তদন্ত কেরলে

তিরুবনন্তপুরম, ৪ অক্টোবর (আইএএনএস): কেরলের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব থাকাকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ওঠা অভিযোগের…

ByByNews Desk Oct 4, 2026

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top