News Flash

  • Home
  • প্রধান খবর
  • Manmohan Singh: বিজেপির জাতীয়তাবাদ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির উপর ভিত্তিশীল : মনমোহন সিং
Image

Manmohan Singh: বিজেপির জাতীয়তাবাদ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির উপর ভিত্তিশীল : মনমোহন সিং

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিং। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বৃহস্পতিবার মনমোহন সিং বলেছেন, বিজেপির জাতীয়তাবাদ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির উপর ভিত্তিশীল। একইসঙ্গে বিজেপি নেতৃত্বকে খোঁচা দিয়ে মনমোহন সিং বলেছেন, “রাজনীতিকদের আলিঙ্গন করে অথবা নিমন্ত্রণ ছাড়াই বিরিয়ানি খেতে গেলে সম্পর্কের উন্নতি হয় না।” সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন মনমোহন সিং।

এদিন ভার্চুয়ালি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, “তাঁদের (বিজেপি নেতৃত্বাধীন সরকার) অর্থনৈতিক নীতি সম্পর্কে কোনও ধারণা নেই। বিষয়টি শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সরকার বিদেশনীতিতেও ব্যর্থ হয়েছে। চিন আমাদের সীমান্তে বসে আছে।” মনমোহন সিং আরও বলেছেন, “দেশবাসী আমাদের (কংগ্রেস) ভালো কাজ মনে রাখছেন। তাঁরা (বিজেপি) প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা ইস্যুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং সেই রাজ্যের জনগণকে অসম্মান করার চেষ্টা করেছিল। ধনী মানুষেরা আরও ধনী হচ্ছেন, অথচ দরিদ্ররা আরও গরিব হচ্ছেন।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top