News Flash

Image

Inspection : শহর পরিদর্শনে পুর নিগমের মেয়র

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের বটতলা শিব মন্দির থেকে দশমি ঘাট যাওয়ার রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে এলাকার জল নিষ্কাশনের সংস্কার এবং অন্যান্য সমস্যা গুলোকে খতিয়ে দেখেছেন।


পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, বটতলা শিব মন্দির থেকে দশমি ঘাটে যাওয়ার রাস্তাটিতে  প্রায় সব সময় যানজট লেগে থাকে। ফলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে এবং এলাকার জল নিষ্কাশনের ড্রেনগুলি সংস্কার করার লক্ষ্যেই তিনি এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন। এলাকায় চারটি ক্লাব রয়েছে। মেয়র এলাকার ক্লাবগুলির কর্মকর্তাদের সঙ্গে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তাঘাট সংস্কার এবং যানজট থেকে জনগণকে মুক্তি দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র।

Releated Posts

অপরিশোধিত পানীয় জলে জন্ডিসের প্রাদুর্ভাব, সিএমও-র কাছে সিপিআই (এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২৭ এপ্রিল : অপরিশোধিত পানীয় জলের জেরে শহরে জন্ডিসের প্রাদুর্ভাব বেড়েছে। এই অভিযোগ তুলে সিএমও-র কাছে ডেপুটেশনে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৭ এপ্রিল : গতকাল গভীর রাতে সোনামুড়া থানাধীন চারটি কুলুবাড়ি, এনসিনগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

আগরতলায় ২০২৭ আদমশুমারি উপলক্ষে রাজ্যস্তরের কর্মশালা, ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা

আগরতলা, ২৭ এপ্রিল: প্রজ্ঞা ভবনে ২০২৭ সালের আদমশুমারির প্রথম পর্যায়ের প্রস্তুতি নিয়ে একদিনের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top