News Flash

  • Home
  • দেশ
  • Foreign Minister : আজ তিন দিনের ভারত সফরে আসছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী
Image

Foreign Minister : আজ তিন দিনের ভারত সফরে আসছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : আজ রবিবার তিন দিনের ভারত সফরে আসছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী জিএল পৈইরিস। বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রে-সহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনদিনের সফরে রবিবার ভারতে আসছেন তিনি। সূত্রের দাবি, তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন।

জয়শঙ্কর গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে পৈইরিসের সঙ্গে দেখা করেন এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়ে দীর্ঘ আলোচনাও করেন। গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের ভারত সফর দ্বীপরাষ্ট্রের মুখোমুখি অর্থনৈতিক সংকটের বিষয়ে পদক্ষেপের উপর দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
জয়শঙ্কর ১৫ জানুয়ারি শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন৷ সেই বৈঠকেই জানিয়েছিলেন যে, ভারত সর্বদা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে এবং আগামীতে সমর্থন অব্যাহত রাখবে।

ভারতের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্য চুক্তিও সুদৃঢ়৷ ইতিমধ্যে জ্বালানি-সহ একাধিক ক্ষেত্রে অর্থনৈতিক আদান-প্রদান হয়েছে। এরকম পরিস্থিতি শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর তিন দিনের ভারত সফর অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে দাবি বিশেষজ্ঞদের।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top