News Flash

  • Home
  • খেলা
  • অবৈধ বোলিং অ্যাকশন, আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না পাক পেসার মহম্মদ হাসনাইন
Image

অবৈধ বোলিং অ্যাকশন, আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না পাক পেসার মহম্মদ হাসনাইন

ইসলামাবাদ, ৪ ফেব্রুয়ারি (হি.স.): অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না পাকিস্তানের পেসার মহম্মদ হাসনাইন। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে পাকিস্তানি পেসার মহাম্মদ হাসনাইনকে বোলিং থেকে বরখাস্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে পাকিস্তানের পেসার মহম্মদ হাসনাইনকে সাসপেন্ড করা হয়েছে।

হাসনাইনের বোলিং অ্যাকশন পরীক্ষা করার পর পিসিবির দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিসিবি হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসনাইনের কনুই বল করার সময় ১৫ ডিগ্রির বেশি ভেঙে যায়।’ আইসিসির নিয়ম অনুযায়ী যা অবৈধ। এই রিপোর্ট পাওয়ার পরেই পাকিস্তানের বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় তারা। তবে শুধু শাস্তি দেওয়া নয়, পাকিস্তানের ফাস্ট বোলারের পাশে থাকার অঙ্গীকার করেছে সে দেশের ক্রিকেট বোর্ড।

পিসিবির দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ”পাকিস্তান ক্রিকেট বোর্ড বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন এবং দেখেছেন হাসনাইনের বিষয়টি সমাধান করা যেতে পারে। সেই কারণে পিসিবি একজন বোলিং পরামর্শদাতা নিয়োগ করবে। তাঁর কাজ হবে হাসনাইনের বোলিং অ্যাকশন ঠিক করা।” শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট নয় মহম্মদ হাসনাইনকে পাকিস্তান সুপার লিগ থেকেও বরখাস্ত করা হয়েছে। তিনি পিএসএল-এ খেলতে পারবেন না বরং এই সময়টা হাসনাইন নিজের বোলিং অ্যাকশন ঠিক করার জন্য কাজে লাগান এমনটাই চাইছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top