News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমাঞ্চলীয় ঘানায় বিস্ফোরণে মৃত ১৭, আহত কমপক্ষে ৫৯ জন
Image

পশ্চিমাঞ্চলীয় ঘানায় বিস্ফোরণে মৃত ১৭, আহত কমপক্ষে ৫৯ জন

আক্রা, ২১ জানুয়ারি (হি.স.): পশ্চিম আফ্রিকার দেশ ঘানার গ্রামীণ পশ্চিমাঞ্চলীয় খনি শহর বোগোসোর কাছে এক শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ১৭ জন। আহত হয়েছেন আরও ৫৯ জন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, খননের কাজে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ বিস্ফোরক পরিবহনের সময় একটি গাড়ি ও মোটরবাইকের মধ্যে সংঘর্ষের পর ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর কুণ্ডুলী পাকিয়ে ধোঁয়া উড়তে থাকে। অনেক বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়। এই দুর্ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এক টুইটার বার্তায় ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আড্ডো জানিয়েছেন, উদ্ধারকাজে দেশের সেনাবাহিনীও যোগ দেয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরকবোঝাই ওই গাড়িটি ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি স্বর্ণখনিতে যাচ্ছিল। কানাডার সংস্থা কিনরস ওই খনির পরিচালনার দায়িত্বে রয়েছে। খনি থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণ হয়।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top