News Flash

  • Home
  • Uncategorized
  • Sachin Pailot : মন্ত্রিসভায় রদবদল নিয়ে আমি খুশি, জানালেন শচীন পাইলট
Image

Sachin Pailot : মন্ত্রিসভায় রদবদল নিয়ে আমি খুশি, জানালেন শচীন পাইলট

জয়পুর, ২১ নভেম্বর (হি.স) : রাজস্থানে দলের বিরুদ্ধে গত বছর বিদ্রোহ ঘোষণা করেছিলেন কংগ্রেস নেতা শচীন পাইলট। সেসময় জল্পনা উঠেছিল তিনি হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন। শেষ মুহূর্তে কংগ্রেস হাইকমান্ড আশ্বাস দেয় এবং তাঁর দাবির কথা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে।

রবিবার রাজস্থান মন্ত্রিসভার বড় ধরনের রদবদল ঘটল। এরপর শচীন পাইলট বলেন, মন্ত্রিসভা রদবদলের সময় হাইকমান্ড কংগ্রেস কর্মীদের নানা অভিযোগের কথা বিবেচনা করেছে। এতে আমি খুশি। ২০২৩ সালে কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে বিজেপির মোকাবিলা করবে।


তিনি আরও বলেন, নতুন মন্ত্রিসভা এদিন শপথ নেবে। কয়েক দফা আলোচনার পরেই তারা মন্ত্রিসভা সম্প্রসারণের নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যজুড়ে ইতিবাচক বার্তা পৌঁছবে। রাজস্থান মন্ত্রিসভায় এখন নতুন মন্ত্রীর সংখ্যা ১৫। তাদের মধ্যে চারজন হয়েছেন প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় আদিবাসী প্রতিনিধি আছেন। এবারের মন্ত্রিসভায় শচীনের পাঁচ অনুগামী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হয়েছে বলে শচীন পাইলট জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top