News Flash

  • Home
  • বাণিজ্য
  • এখনই আন্দোলন প্রত্যাহার করা হবে না, জানিয়ে দিলেন রাকেশ টিকাইত
Image

এখনই আন্দোলন প্রত্যাহার করা হবে না, জানিয়ে দিলেন রাকেশ টিকাইত

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): তিনটি কৃষি আইনের বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সকালে জাতির উদ্দেশে ভাষণে তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী কৃষকদের কাছে অনুরোধ জানিয়েছেন, “আপনারা পরিবারের কাছে ফিরে যান, আসুন নতুন করে শুরু করি।” কিন্তু, প্রধানমন্ত্রীর এই আবেদনে কর্ণপাত করলেন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। তিনি জানিয়েছেন, এখনই আন্দোলন প্রত্যাহার করা হবে না। রাকেশ টিকাইত টুইট করে জানিয়েছেন, আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি, যেদিন সংসদে কৃষি আইন রদ করা হবে। টুইটে তাঁর আরও সংযোজন, এমএসপি-র পাশাপাশি কৃষকদের অন্যান্য বিষয়েও আলোচনা করা উচিত সরকারের।

তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চাও। সংযুক্ত কিসান মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। সংসদীয় পদ্ধতির মাধ্যমে ঘোষণা কার্যকর হওয়ার অপেক্ষায় থাকব আমরা। যদি এমনটা হয়, তাহলে তা হবে ভারতে দীর্ঘ এক বছরের কৃষকদের সংগ্রামের ঐতিহাসিক বিজয়। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণার পরই গাজিপুর সীমানায় মিষ্টিমুখ করেন কৃষকরা।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top