News Flash

  • Home
  • বিদেশ
  • দীপাবলির রাতে ১৮৮ বার ফোন দিল্লি দমকলে, বড় অগ্নিকাণ্ড কোথাও হয়নি
Image

দীপাবলির রাতে ১৮৮ বার ফোন দিল্লি দমকলে, বড় অগ্নিকাণ্ড কোথাও হয়নি

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): দীপাবলির রাতে ১৮৮ বার ফোন বাজল দিল্লি দমকলের। বৃহস্পতিবার রাত বারোটার আগে ১৫২টি আগুন লাগার ফোন পায় দিল্লি দমকল এবং বারোটার পর ৩৬ বার বেজে ওঠে দিল্লি দমকলের ফোন। তবে, দীপাবলির রাতে দিল্লির কোথাও বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, এ বছর দিল্লিবাসী অনেক কম আতশবাজি ফাটিয়েছে।

দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত বারোটার আগে ১৫২টি আগুন লাগার ফোন পায় দিল্লি দমকল এবং মধ্যরাতের পর ৩৬ বার বেজে ওঠে দিল্লি দমকলের ফোন। শুক্রবার সকালে দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর আগুন লাগার ফোন কম এসেছে দমকলে। এ বছর দিল্লিবাসী অনেক কম আতশবাজি ফাটিয়েছে। বড়সড় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top