News Flash

  • Home
  • প্রধান খবর
  • হামিদ কারজাই ও আবদুল্লা আবদুল্লাকে গৃহবন্দি করল তালিবান
Image

হামিদ কারজাই ও আবদুল্লা আবদুল্লাকে গৃহবন্দি করল তালিবান

কাবুল, ২৬ আগস্ট (হি.স.) : কাবুল দখল করেই নিজমূর্তি ধারণ করল তালিবান। এবার আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রেকন্সিলিয়েশন’-এর প্রধান আবদুল্লা আবদুল্লাকে গৃহবন্দি করল তালিবান। সূত্রে খবর, বুধবার আবদুল্লার বাড়িতে তল্লাশি চলে তালিবান জঙ্গিরা। তারপরই বৃহস্পতিবার আবদুল্লা ও কারজাইয়ের নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেয় তালিবান। কেড়ে নেওয়া হয় তাঁদের গাড়িও। শুধু তাই নয়, কাবুলে দুই নেতাকে গৃহবন্দি করা হয়েছে।

বিশেষ করে আশরফ ঘানির পাশে না দাঁড়িয়ে আগেও তালিবানের পক্ষে সওয়াল করেছেন কারজাই ও আবদুল্লা। তাই তাঁদের গ্রেপ্তারিতে অবাক অনেকেই। সম্প্রতি তালিবান জানিয়েছে যে আফগানিস্তানের শাসনভার থাকবে ১২ সদস্যের একটি কাউন্সিল বা পরিষদের হাতে। মূলত তালিবানের শীর্ষ ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত হতে চলেছে সেই পরিষদ। সেই কাউন্সিলে জায়গা পাবেন হামিদ কারজাই ও আবদুল্লা আবদুল্লা। উল্লেখ্য, সদ্য আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানি ও স্বঘোষিত ‘কার্যনির্বাহী প্রেসিডেন্ট’ আমরুল্লা সালেহকে ক্ষমা করে দেওয়ার কথা ঘোষণা করেছে তালিবান।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top