News Flash

  • Home
  • Uncategorized
  • Large quantity of timber was seized : চেবরি এলাকায় অভিযান চালিয়ে মালবাহী অটো থেকে প্রচুর পরিমাণ কাঠ আটক
Image

Large quantity of timber was seized : চেবরি এলাকায় অভিযান চালিয়ে মালবাহী অটো থেকে প্রচুর পরিমাণ কাঠ আটক

তেলিয়ামুড়া, ২৬ আগস্ট : পাচারকালে কাঠ উদ্ধার হয়েছে। তেলিয়ামুড়া বন দফতরের কর্মীরা গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে চেবরি এলাকায় অভিযান চালিয়ে একটি মালবাহী অটো থেকে প্রচুর পরিমাণ কাঠ আটক করেছে।


গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা বৃহস্পতিবার কাকভোরে অভিযান চালিয়ে একটি চার চাকা মালবাহী টাটা অটো গাড়ি সহ প্রচুর পরিমাণ অবৈধ চেরাই সেগুন কাঠ উদ্ধার করেছে। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন চেবড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, অবৈধ সেগুন চোরাই কাঠ বুঝাই টিআর০১এপি১৯০৯ নম্বরের একটি টাটা অটো গাড়ি আসছিল। এই খবরের ভিত্তিতে বনদপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে চেবড়ি এলাকা থেকে অবৈধ চেরাই সেগুন কাঠ সহ গাড়িটি আটক করেছে। উদ্ধার করা কাঠ সহ গাড়িটি তেলিয়ামুড়াস্থিত গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন বন দফতরের কর্মীরা।


জানা গেছে, গাড়িতে থাকা অবৈধ চেরাই সেগুন কাঠ সহ গাড়ির বাজার মূল্য প্রায় আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষাধিক টাকা। অবৈধ কাঠ বোঝাই গাড়িতে থাকা চালক ও সহ চালক বনকর্মীদের আসতে দেখে গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, এমনটাই তেলিয়ামুড়া বনদপ্তর অফিস সূত্রে খবর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top