News Flash

  • Home
  • Uncategorized
  • Donation for the Divyangans in the state : রাজ্যে দিব্যাঙ্গনদের জন্য সাহায্যের ডালি নিয়ে হাজির কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

Donation for the Divyangans in the state : রাজ্যে দিব্যাঙ্গনদের জন্য সাহায্যের ডালি নিয়ে হাজির কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ ত্রিপুরায় দিব্যাঙ্গনদের জন্য সাহায্যের ডালি নিয়ে হাজির হয়েছেন কেন্দ্রীয় ন্যায় বিচার ও ক্ষমতায়ণ রাষ্ট্র মন্ত্রী ভূমিকন্যা প্রতিমা ভৌমিক৷ রাজ্যে আরও চারটি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, প্রত্যেক জেলা ও মহকুমায় ডে কেয়ার সেন্টার ও আটটি জেলায় বৃদ্ধাশ্রম স্থাপন এবং সারা রাজ্যে দিব্যাঙ্গনদের জন্য ইউডিআইডি কার্ড প্রদানের জন্য প্রস্তাব পাঠাতে ত্রিপুরা সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি৷ ত্রিপুরার ভূমিকন্যা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় মাতৃভূমির প্রতি ঋণ পরিশোধের ইচ্ছায় তিনি রাজ্য সরকারকে ওই পরামর্শ দিয়েছেন বলে মনে করা হচ্ছে৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বর্তমানে ত্রিপুরা সফরে রয়েছেন৷


আজ আগরতলা টাউন হলে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে দিব্যাঙ্গনদের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের রাজ্যভিত্তিক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক৷ তিনি দিব্যাঙ্গনদের হাতে ইউডিআইডি শংসাপত্র এবং চলন সামগ্রী তুলে দিয়েছেন৷
এদিন তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার নিজের মাতৃভূমিতে এসে প্রথম কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে অংশ নিয়েছি৷ তাতে ভীষণ গর্ব অনুভব হচ্ছে৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গনদের জন্য প্রচুর প্রকল্প এনেছে৷ বর্তমানে ত্রিপুরায় চারটি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র রয়েছে৷ ত্রিপুরা সরকারকে আরও চারটি কেন্দ্র স্থাপনে প্রস্তাব পাঠানোর জন্য পরামর্শ দিয়েছি৷ তাঁর আশ্বাস, প্রস্তাব পাওয়া সাথে সাথেই অনুমোদন দেওয়া হবে৷ তাঁর কথায়, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রগুলি হাসপাতালের নিকটে হলে ভালো হবে৷


কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় আটটি জেলায় প্রবীণ নাগরিকদের জন্য বৃদ্ধাশ্রম খোলা হবে এবং স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা সেগুলি পরিচালনার পরিকল্পনা রয়েছে৷ তবে, সমস্ত খরচ সরকারই বহন করবে৷ সাথে তিনি যোগ করেন, প্রবীণ নাগরিকদের জন্য আটটি জেলায় এবং সমস্ত মহকুমায় ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে৷ সেখানে প্রবীণরা সকাল থেকে সন্ধ্যা সময় কাটাতে পারবেন৷ তাঁদের জন্য খাবার এবং বিনোদনের সমস্ত ব্যবস্থা থাকবে৷ ওই সেন্টার গড়ে তোলার সমস্ত খরচ কেন্দ্রীয় সরকার ব্যয় করবে৷ তিনি বলেন, ওই সেন্টারগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য ফিজিওথেরাপি এবং অন্যান্য প্রাথমিক চিকিতার বন্দোবস্ত থাকবে৷


এদিন তিনি জানান, ত্রিপুরায় ৮৪ হাজার দিব্যাঙ্গন রয়েছেন৷ কেন্দ্রীয় সরকার মধ্য প্রদেশকে ইউডিআইডি কার্ড প্রদানে চিহ্ণিত করেছে৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করে ১০০ শতাংশ ইউডিআইডি কার্ড দিব্যাঙ্গনদের প্রদানে অনুরোধ জানিয়েছি৷ প্রত্যেক মহকুমায় শিবির গঠন করে মিশন মুডে ওই লক্ষ্যমাত্রায় পৌছানো হবে৷ তিনি ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতি এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকদের চলন সামগ্রী সহ অন্যান্য সামগ্রী প্রয়োজন রয়েছে এমন দিব্যাঙ্গনদের তালিকা প্রস্তুত করার জন্য বলেছেন৷
এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরায় আশা ও অঙ্গনওয়াডি কর্মীদের উচ্চ প্রশংসা করেছেন৷ সারা ত্রিপুরায় কোভিড টিকাকরণে তাঁদের অনবদ্য অবদানকে তিনি কুর্ণিশ জানিয়েছেন৷ কারণ, তাঁদের জন্যই ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩ শতাংশ টিকাকরণ সম্ভব হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top