News Flash

  • Home
  • দেশ
  • জম্মুর পর এবার সাম্বা, তিনটি স্থানে সন্দেহজনক ড্রোনের গতিবিধি
Image

জম্মুর পর এবার সাম্বা, তিনটি স্থানে সন্দেহজনক ড্রোনের গতিবিধি

জম্মু, ৩০ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে ড্রোনের গতিবিধিতে রাশ টানাই যাচ্ছে না। ফলে চিন্তা বাড়ছে পুলিশ-প্রশাসনের। এবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় দেখা গেল ড্রোন। বৃহস্পতিবার রাতে সাম্বা জেলার তিনটি এলাকায় ‘সন্দেহজনক’ ড্রোন দেখা যায়। রাতের অন্ধকারে ড্রোনগুলি উধাও হয়ে যায়।


সাম্বার এসএসপি রাজেশ শর্মা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বারি ব্রহ্মা, চলিয়ারি আন্তর্জাতিক সীমান্ত ও জম্মু-পাঠানকোট জাতীয় হাইওয়ের কাছে ঘাগওয়াল এলাকায় ড্রোন দেখা যায়। তিনটি স্থানে ড্রোনের গতিবিধি নজরে আসতেই সাম্বা জেলাজুড়ে সতর্কতা জারি করা হয়। তল্লাশি অভিযান চালায় পুলিশ। কিন্তু, ড্রোন থেকে কিছুই নিক্ষেপ করা হয়নি।

Releated Posts

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026

পেঁয়াজের ন্যূনতম সংগ্রহমূল্য ১৩ শতাংশ বাড়াল কেন্দ্র, কুইন্টাল প্রতি দাম হল ২,১২৫ টাকা

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): পেঁয়াজ চাষিদের আরও ভালো দাম নিশ্চিত করতে এবং মূল্য স্থিতিকরণ বাফার মজুত শক্তিশালী করতে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top