News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকবিরোধী অভিযান, একাধিক দোকানে জরিমানা
Image

শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকবিরোধী অভিযান, একাধিক দোকানে জরিমানা

আগরতলা, ২০ আগস্ট: শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জিরানিয়ার এনআইটি-সহ বিভিন্ন এলাকায় তামাকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে একাধিক দোকান থেকে বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি কয়েকটি দোকানকে ঘটনাস্থলেই জরিমানা করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী এলাকায় তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় ও সেবন আইনত নিষিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে।

অভিযান চলাকালীন যেসব দোকানে তামাকজাত দ্রব্য বিক্রির অভিযোগ পাওয়া যায়, সেগুলির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং স্পট ফাইন করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানান স্বাস্থ্য দপ্তরের আধিকারিক।

তিনি আরও জানান, জরিমানা করার পরেও সংশ্লিষ্ট দোকানদাররা যদি তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বা সেবনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাগুলিতে তামাকবিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top