নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

আগরতলা, ২৮ মার্চ: জম্পুইজলা এলাকার একটি নেশা মুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে নাইথক দেব্বর্মা নামে এক যুবক নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। গতকাল পরিবারের সদস্যদের কাছে খবর আসে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে জম্পুইজলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply