জঙ্গল থেকে আহত হরিণ শাবক উদ্ধার

বিলোনিয়া, ২৭ মার্চ: বিলোনিয়া নেতাজি সুভাষ নগর গ্রাম পঞ্চায়েত এলাকার জঙ্গল থেকে একটি আহত হরিণ শাবক উদ্ধার করলেন স্থানীয় গ্রামবাসীরা।

জানা গিয়েছে, আজ সকালে জঙ্গলের ভিতরে শাবকটিকে দেখতে পান গ্রামবাসীরা। পরবর্তী সময়ে হরিণটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান তাঁরা এবং সঙ্গে সঙ্গে পশু চিকিৎসক ও বনদপ্তরের কর্মীদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তাঁরা। চিকিৎসার পর শাবকটি বন দপ্তরের হাতে তুলে দেন এলাকাবাসী।

এই ঘটনায় গ্রামবাসীদের তৎপরতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।

Leave a Reply