আগরতলা, ১৭ মার্চ : গড়িয়া পূজার দিন এডিসির ভোট গ্রহণের দিন ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আপত্তি জানিয়েছেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেবর্বমণ।
আজ সামাজিক মাধ্যমে মথা সুপ্রিমো লেন, গড়িয়া পূজা টিপরাশা জনগোষ্ঠীর অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এই পবিত্র দিনে নির্বাচন আয়োজন করা হলে তা জনজাতি সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। তাই ভোটের দিন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।

