আগরতলা, ১১ মার্চ: প্রয়াত হলেন ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রদীপ সরকার। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ আইনজীবী মহল।
আজ সকালে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। সকালে তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ত্রিপুরা হাইকোর্টসহ আইনজীবী মহলে শোকের ছায়া নেমে আসে। পরে ত্রিপুরা হাইকোর্ট প্রাঙ্গণে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সহকর্মী ও আইনজীবীরা।
এদিন প্রাক্তন বিচারপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম. এস. রামচন্দ্র রাওসহ অন্যান্য বিচারপতি, আইনজীবী এবং আদালত কর্মীরা। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন আইনজীবী মহলের বিশিষ্ট ব্যক্তিরাও।

