ধর্মনগর, ১১ মার্চ: ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করেছে। সিপিআই(এম)-এর পক্ষ থেকে প্রার্থী হিসেবে অমিতাভ দত্তের নাম ঘোষণার পর মঙ্গলবার আগলাপুর বাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি সংগঠিত করা হয়।
এদিন প্রার্থী অমিতাভ দত্তকে সঙ্গে নিয়ে বামফ্রন্টের নেতাকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথাও মনোযোগ দিয়ে শোনেন তারা।
বামফ্রন্ট নেতাদের দাবি, প্রচার কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলিতেও ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে বলে জানান তারা।

