উইমেন্স কলেজে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আগরতলা, ৯ মার্চ : যথাযোগ্য মর্যাদায় উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে সোমবার মাতঙ্গিনী-প্রীতিলতা সভাগৃহে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানে কলেজের মাননীয়া অধ্যক্ষা শর্বরী নাথ সভানেত্রীর আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অধ্যাপিকা ড. রত্নাবলী রায় সেনগুপ্ত। তিনি নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতা ও ইতিবাচক মানসিকতায় নিজেকে গড়ে তোলার জন্য ছাত্রীদের উদ্বুদ্ধ করেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি।

সভানেত্রীর বক্তব্যে অধ্যক্ষা শর্বরী নাথ বলেন, সমাজে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য প্রত্যেক নারীর স্বনির্ভর হওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, নারীরা শিক্ষিত হলে তবেই সমাজের প্রকৃত উন্নয়ন ও সাফল্য সম্ভব।

এদিনের অনুষ্ঠানে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী এবং বহু ছাত্রী উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে। সমগ্র কর্মসূচির পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

Leave a Reply