মাতাবাড়িতে পুজো দিলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ

আগরতলা, ৮ মার্চ: ভারতের উপররাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ আজ সকালে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করেছেন। দুই দিনের রাজ্য সফরে এসে তিনি উদয়পুরের মাতাবাড়িতে উপস্থিত হয়ে দেবী ত্রিপুরাসুন্দরীর দর্শন ও বিশেষ পূজা করেন।

মন্দিরে পৌঁছালে উপরাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এদিন উপ রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

পুজো অর্চনার সময় মন্দির কর্তৃপক্ষ ও পুরোহিতরা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পূজার আয়োজন করেন। পুজো শেষে উপরাষ্ট্রপতি মন্দির প্রাঙ্গণে কিছু সময় অতিবাহিত করেন এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন। উপরাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মাতাবাড়ি মন্দির ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে সফর নির্বিঘ্নে সম্পন্ন হয়।

Leave a Reply