নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ: মানসিক ভারসাম্যহীন পুত্রের শাবলের আঘাতে প্রাণ হারালো পিতা। ঘটনা কোমলপুরের আভাঙ্গা ফিশারি পাড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সালেমা থানার আভাঙ্গা সংলগ্ন যদুরাম পাড়ায় বুধবার রাতে এক ভারসাম্যহীন ব্যক্তির হত্যার রেশ কাটতে না কাটতেই সামান্য বিড়িকে কেন্দ্র করে ছেলের হাতে খুন হতে হল পিতাকে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শুক্রবার সকাল ৭ টা নাগাদ কমলপুর মহকুমার সালেমা থানার আভাঙ্গা ফিশারী পাড়ায়। ছেলের নাম মঙ্গল সিনহা (৪৭) । সে মানসিক রোগী।মৃত পিতার নাম মানের সিনহা (৮৩)।
খবর পেয়ে আভাঙ্গা ফিশারি পাড়ায় ছুটে যান ধলাই জেলার পুলিশ সুপার দেশাই রুষিকেশ জয়সিং, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক, সালেমা থানার ওসি দীপক দাস সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরন দিয়ে মৃতের স্ত্রী বিনদনী সিনহা বলেন, আজ সকালে ছেলে মঙ্গল সিনহা তার বাবার বিড়ির প্যাকেট থেকে ৪/৫ টি বিড়ি খুলে নেয়।
তার বাবা ঘরে এসে দেখে বিড়ির প্যাকেটে বিড়ি কম। ছেলেকে ডেকে বলে তুই বিড়ি চুরি করে নিলি কেন। এতে ছেলে উত্তেজিত হয়ে খাটের নীচ থেকে শাবল এনে বাবার পেটে শাবল ঢুকিয়ে দেয়। ঘটনা স্থলে মানের সিনহার মৃত্যু হয়। এরপর রান্না ঘরে এসে চা খায়।সে মানসিক রোগে ভুগছিল বলে জানান তার মা বিনোদনী সিনহা। ধলাই জেলার পুলিশ সুপার দেশাই রুষিকেশ জয়সিং ঘটনার বিষয়ে জানান ।

