আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিল  ৩ মেট্রিক টন কালীখাসা ও হরিনারায়ণ ধান

আগরতলা, ৬ মার্চ: বর্তমান রাজ্য সরকারের প্রধান লক্ষ্য হলো কৃষি পণ্যের উৎপাদন ও রফতানি বাড়ানো, যাতে কৃষকরা আরও বেশি উপকৃত হতে পারেন। আজ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ ও বন ন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৩ মেট্রিক টন অর্গানিক কালীখাসা  ও হরিনারায়ণ ধানের রফতানি পতাকা নাড়িয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে পাঠান।

মন্ত্রী বলেন, আমাদের রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো কৃষকের আয় বৃদ্ধি করা। আমরা প্রথমদিন থেকেই এই লক্ষ্যে কাজ করছি। আমরা চাই কৃষকের আয় দ্বিগুণ হোক এবং কৃষির স্থায়ী উন্নয়ন নিশ্চিত হোক।

মন্ত্রী আরও জানান, রাজ্য থেকে সাবলাইম গৌরমেট প্রাইভেট লিমিটেড, কলকাতা-এ ৩ মেট্রিক টন অর্গানিক কালীখাসা  ও হরিনারায়ণ ধান রফতানি করছে। খোয়াই জেলার তুলাশিখর-এর বোসাং গ্রুপ এবং গোমতী জেলার থানসা ফার্মার্স অর্গানাইজেশন উভয়ই এই উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা ক্রমাগত ফার্মার প্রোডিউসার কোম্পানি গঠন করছি। এদের মূল কাজ হলো কৃষকদের একত্রিত করা এবং তাদের পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা। আজ রাজ্য থেকে ৩ মেট্রিক টন জৈব ধান রফতানি করা হচ্ছে, যার মধ্যে ২.৫ মেট্রিক টন কালীখাসা  এবং ০.৫ মেট্রিক টন হরিনারায়ণ ধান রয়েছে।

মন্ত্রী বলেন আমরা এই ধান রফতানি করছি যাতে এর সুগন্ধ দীর্ঘ সময় ধরে রক্ষা করা যায়। বাজারে এই ধানের দাম প্রায় ৫৫ টাকা প্রতি কেজি, কিন্তু ফার্মার প্রোডিউসার কোম্পানি-গুলোর মাধ্যমে কৃষকরা ৭০ টাকা প্রতি কেজি দামে বিক্রি করতে পারছেন। আমাদের মূল লক্ষ্য হলো কৃষকরা সর্বাধিক উপকৃত হোক। আমরা সকলেই তাদের পাশে থাকা উচিত, এবং আমাদের রাজ্য সরকার কৃষকদের সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো উৎপাদন ও রফতানি বাড়ানো, যাতে কৃষকরা আরও বেশি লাভবান হন।

Leave a Reply