সাংসদ রাজীব ভট্টাচার্যের হয় ধরে কল্যাণীতে বনমালীপুর মণ্ডলের নতুন কার্যালয়ের উদ্বোধন

আগরতলা, ৫ মার্চ: কল্যাণীতে নারায়ণ পূজার মধ্য দিয়ে বনমালীপুর মণ্ডলের নতুন কার্যালয় ভবনের শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার।
এদিন নবনির্মিত এই কার্যালয় ভবন পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। কার্যালয়টি ঘুরে দেখে তিনি দলীয় কর্মী–সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, নতুন এই কার্যালয় ভবন দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি তিনি জানান, এই নতুন কার্যালয় থেকেই বনমালীপুর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারের লক্ষ্যে দলের সাংগঠনিক কার্যক্রমের যাত্রা শুরু হবে।

Leave a Reply