News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরকীয়া সন্দেহে প্রকাশ্যে যুবকের চুল কেটে মুখে কালি মাখিয়ে অপমান ও মারধরের অভিযোগ, তেলিয়ামুড়ায় চাঞ্চল্য
Image

পরকীয়া সন্দেহে প্রকাশ্যে যুবকের চুল কেটে মুখে কালি মাখিয়ে অপমান ও মারধরের অভিযোগ, তেলিয়ামুড়ায় চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২০ ফেব্রুয়ারি: পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপমান ও মারধরের অভিযোগ উঠল এক স্বামীর বিরুদ্ধে। শুক্রবার দুপুরে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহারানী এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, জয়দ্বীপ রায় নামে এক ব্যক্তি, যিনি পেশায় ই – রিক্সাচালক, মহারানীপুর এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে নিয়মিত যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে এলাকায় কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল। শুক্রবার ওই বিষয়টি মহিলার স্বামীর কানে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রের দাবি, এদিন মহিলার স্বামী অভিযুক্ত জয়দ্বীপ রায়কে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ক্ষোভের বশে তাকে আটক করে মাথার অর্ধেক চুল কেটে দেওয়া হয় এবং মুখে কালো কালি মাখিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে দ্রুত ভিড় জমায় এলাকাবাসী।
খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত স্বামী এবং জয়দ্বীপ রায়—উভয়কেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তবে ঘটনাটির পেছনে প্রকৃত সত্য কী, আদৌ কোনও পরকীয়ার সম্পর্ক ছিল কিনা, না কি ব্যক্তিগত শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে—তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, পূর্ণাঙ্গ তদন্তের পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই , তাই অভিযুক্তদের এহেন আচরণের জন্যেও শাস্তি প্রদান করার দাবি স্থানীয়দের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা শুরু হয়েছে। সামাজিক অবক্ষয়ের এহেন নগ্ন চিত্রে ছি ছি রব উঠেছে সর্বত্র।

Releated Posts

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top