News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফ হেডকোয়ার্টার স্থাপনের প্রতিবাদে তিপরা মথার আন্দোলন, জেলাশাসক অফিসের পাশে ধর্ণা
Image

বিএসএফ হেডকোয়ার্টার স্থাপনের প্রতিবাদে তিপরা মথার আন্দোলন, জেলাশাসক অফিসের পাশে ধর্ণা

আগরতলা, ১৬ ফেব্রুয়ারী: সিপাহীজলা জেলায় বিএসএফ-র ৪৯ নং ব্যাটালিয়নের হেডকোয়ার্টার স্থাপনের বিরুদ্ধে সরব হলো তিপরা মথা। বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত ও বিশ্রামগঞ্জ এলাকার বড়জলা এবং চিকনছড়া এলাকায় প্রস্তাবিত হেডকোয়ার্টার নির্মাণের প্রতিবাদে আজ সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ের প্রবেশদ্বারের পাশেই ধর্ণাই বসেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ-এর এমডিসি উমাশঙ্কর দেববর্মা।

এমডিসির সঙ্গে ধর্নায় উপস্থিত ছিলেন তিপরা মথার একাধিক কর্মী ও সমর্থক। উমাশঙ্কর দেববর্মা জানান, স্থানীয় মানুষের মতামত উপেক্ষা করে বিএসএফ হেডকোয়ার্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তারা কোনওভাবেই মেনে নেবেন না। সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তিনি অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেন।

ধর্নার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। তাঁরা এমডিসিকে বোঝানোর চেষ্টা করেন যাতে জেলাশাসক কার্যালয়ের প্রবেশদ্বারের কাছ থেকে সরে কিছুটা দূরে গিয়ে ধর্নায় বসা হয়। পুলিশের তরফে জানানো হয়, জেলাশাসক অফিসের ১০০ মিটারের মধ্যে ধর্না বা অবস্থান আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়।

এই নিয়ে ঘটনাস্থলে কিছু সময় টানটান পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত আন্দোলনকারীরা ধর্না চালিয়ে যান। বিষয়টি নিয়ে প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা হবে কি না, সেদিকেই এখন নজর।

Releated Posts

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় পুলিশ মহানির্দেশকের বৈঠক

আগরতলা, ৩ এপ্রিল: পাহাড়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোমতী জেলায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Apr 3, 2026

ত্রিপুরায় মাদক পাচার চক্রে বড়সড় ধাক্কা, ইডির তিনটি প্রসিকিউশন কমপ্লেইন্ট দাখিল

আগরতলা, ৩ এপ্রিল: ত্রিপুরায় মাদকদ্রব্য চোরাচালান রুখতে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগরতলা সাব-জোনাল অফিস থেকে ইডি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

থানসা, গ্রেটার তিপ্রাল্যান্ড, পুইলা জাতি ইত্যাদি ইস্যুতে মথাকে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ এপ্রিল:  থানসা, গ্রেটার তিপ্রাল্যান্ড, পুইলা জাতি ইত্যাদি ইস্যুতে মথাকে ফের একবার কঠোর ভাষায় বিধলেন মুখ্যমন্ত্রী প্রফেসর…

ByByReshmi Debnath Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top