News Flash

  • Home
  • প্রধান খবর
  • সবরিমালা স্বর্ণকাণ্ডে নতুন করে স্বর্ণ পরীক্ষা ও ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরালা হাইকোর্টের
Image

সবরিমালা স্বর্ণকাণ্ডে নতুন করে স্বর্ণ পরীক্ষা ও ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরালা হাইকোর্টের

কোচি, ৯ ফেব্রুয়ারি : সবরিমালা মন্দিরে স্বর্ণ চুরির দীর্ঘদিনের মামলায় তদন্তের পরিধি আরও বাড়াল কেরালা হাইকোর্ট। সোমবার আদালত সবরিমালার স্বর্ণে মোড়ানো প্লেটগুলির নতুন করে বৈজ্ঞানিক পরীক্ষা এবং মন্দিরের ধ্বজস্তম্ভ (কোডিমারম) পুনর্নির্মাণ সংক্রান্ত বিষয়ে বিশেষ ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দিয়েছে।

বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর আবেদনের ভিত্তিতে আদালত নির্দেশ দেয়, স্বর্ণে মোড়ানো প্লেট থেকে নতুন নমুনা সংগ্রহ করে মুম্বইয়ের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে (বিএআরসি) পাঠাতে হবে বিস্তারিত পরীক্ষার জন্য। এর আগে বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) নমুনা পরীক্ষা করেছিল। সেই রিপোর্ট কল্লাম ভিজিল্যান্স আদালতে জমা পড়ে এবং পরে হাইকোর্টে পর্যালোচিত হলেও, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি বলে আদালত মন্তব্য করে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভিএসএসসি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় নতুন করে পরীক্ষা জরুরি হয়ে পড়েছে। এই পুনঃপরীক্ষার মাধ্যমে প্লেটগুলিতে কোনও রকম পরিবর্তন আনা হয়েছিল কি না এবং প্রকৃত স্বর্ণের পরিমাণ কত, তা নির্ধারণ করা হবে। যা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

হাইকোর্ট জানিয়েছে, এই নির্দেশ অন্তর্বর্তীকালীন। আগামী সপ্তাহে মাসিক পূজা উপলক্ষে মন্দির পুনরায় খোলার পরেই এসআইটি নমুনা সংগ্রহের কাজ শুরু করবে।

একই সঙ্গে আদালত ২০১৭ সালে সাবরিমালার ধ্বজস্তম্ভ পুনর্নির্মাণের বিষয়ে দ্রুত ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দেয়। ওই সময় ইউডিএফ পরিচালিত দেবস্বম বোর্ডের আমলে এই কাজ সম্পন্ন হয়েছিল। তখন বোর্ডের সভাপতি ছিলেন প্রয়াত প্রয়ার গোপালকৃষ্ণন, প্রাক্তন কংগ্রেস বিধায়ক। বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা অজয় থারায়িল এবং সিপিআই(এম) নেতা রাঘবন।

আদালত উল্লেখ করেছে, প্রকল্পটির জন্য অনুদান হিসেবে কত স্বর্ণ গ্রহণ করা হয়েছিল, তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। বিষয়টি স্পষ্ট করা জরুরি বলেও জানানো হয়েছে। প্রয়োজনে এই বিষয়টিকে পৃথক মামলায় নথিভুক্ত করার সম্ভাবনাও খোলা রাখা হয়েছে।

উল্লেখ্য, ধ্বজস্তম্ভ প্রতিস্থাপনের বিষয়টি আগেই এসআইটি-এর তদন্তের আওতায় ছিল। পুরনো ধ্বজস্তম্ভের সঙ্গে যুক্ত একটি আনুষ্ঠানিক বাহন (ভাজি বাহনম) মন্দিরের তন্ত্রীর বাসভবনে পাওয়া যাওয়ার পর মামলাটি নতুন করে গতি পায়। পরে সেটি আদালতে পেশ করা হয়। ধ্বজস্তম্ভ প্রতিস্থাপনের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

হাইকোর্ট আগে নির্দেশ দিয়েছিল, ১৯৯৮ থেকে ২০২৫ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলি চারটি পৃথক পর্যায়ে তদন্ত করতে হবে। যদিও ২০১৭ সালে পুরনো ধ্বজস্তম্ভ খুলে নতুনটি বসানো হয়, তবু সেখান থেকে অপসারিত আনুষ্ঠানিক বাহনটি তন্ত্রী কন্দরার রাজীব্বরের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে স্বর্ণ চুরির বিতর্ক সামনে আসার পর তিনি সেটি ফিরিয়ে দিতে আগ্রহ প্রকাশ করলেও, তৎকালীন বোর্ড তা গ্রহণ করতে অস্বীকার করে বলে জানা যায়।

মামলাটি আগামী ১৯ ফেব্রুয়ারি ফের শুনানির জন্য উঠবে। একাধিক দিক থেকে তদন্ত জোরদার হওয়ায় সবরিমালা স্বর্ণকাণ্ডে নতুন মোড়ের ইঙ্গিত মিলছে।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top