হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচনে মনোনয়নপত্র স্ক্রুটিনি সম্পন্ন

আগরতলা, ২২ জানুয়ারি: হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ জমা পড়া মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে। স্ক্রুটিনি শেষে জমা দেওয়া মোট ১৭টি মনোনয়নপত্রকেই বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার এসসি দাস।

এদিন নির্বাচনী প্রক্রিয়া প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থীরা জয়শ্রী পুরকায়স্থ ও রতন দত্ত বলেন, হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচন যেন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সকল পক্ষকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা নিতে হবে।

উল্লেখ্য, হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচনকে ঘিরে আইনজীবী মহলে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্ধারিত বিধি মেনেই পরবর্তী ধাপগুলি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।