News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনিপুরী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় পদযাত্রা টিএমসাই(কা)-র চতুর্থ সম্মেলনকে সামনে রেখে জোরদার আন্দোলনের ডাক
Image

মনিপুরী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় পদযাত্রা টিএমসাই(কা)-র চতুর্থ সম্মেলনকে সামনে রেখে জোরদার আন্দোলনের ডাক

আগরতলা, ২৮ ডিসেম্বর : মনিপুরী ও অন্যান্য সংখ্যালঘু পশ্চাদপদ জনগোষ্ঠীর সংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং বহুস্তরীয় শাসনের আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা মনিপুরী ছাত্র–যুব সমন্বয় কমিটি [টিএমসাই(কা)]-র উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়। টিএমসাই(কা)-র চতুর্থ সম্মেলনকে সামনে রেখে এই পদযাত্রা আগরতলার রাধা মাধব মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে মনিপুরী ও অন্যান্য সংখ্যালঘু পশ্চাদপদ জনগোষ্ঠী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সেই বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।

পদযাত্রার মাধ্যমে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— স্বশাসিত মনিপুরী উন্নয়ন পরিষদ গঠন, শিক্ষা, চাকরি ও জনপ্রতিনিধিত্ব সহ সকল ক্ষেত্রে সংখ্যানুপাতিক সংরক্ষণ চালু করা, সংবিধানের ধারা ২৪৭ ও ৩৫০(ক) অনুযায়ী মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কার্যকর করা।

টিএমসাই(কা)-র নেতৃত্ব জানান, এই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। চতুর্থ সম্মেলনের মাধ্যমে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে এবং মনিপুরী সমাজসহ অন্যান্য সংখ্যালঘু পশ্চাদপদ জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায়ে সংগঠন সর্বাত্মকভাবে লড়াই চালিয়ে যাবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Releated Posts

রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল: বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ

আগরতলা, ১৩ এপ্রিল: রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল; ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByReshmi Debnath Apr 13, 2026

আগরতলায় ৪০ লক্ষ টাকার অবৈধ কফসিরাপ উদ্ধার, যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাস্টমসের সাফল্য

আগরতলা, ১৩ এপ্রিল: অবৈধ মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস দফতরের…

ByByReshmi Debnath Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top