News Flash

  • Home
  • প্রধান খবর
  • উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের
Image

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শুক্রবার উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে উপরাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক সংস্থা ইন্টারন্যাশনাল আইডিয়া-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন।

চলতি মাসের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সুইডেন সফরে গিয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স-এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। সফরকালে তিনি সুইডিশ সংসদের সংবিধান বিষয়ক কমিটির সঙ্গেও সাক্ষাৎ করেন এবং গণতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এর আগে তিনি সুইডেনে অবস্থিত ইন্টারন্যাশনাল আইডিয়া-র সদর দফতরে একটি ফলক উন্মোচন করেন এবং সংস্থার মহাসচিব ড. কেভিন কাসাস-জামোরার সঙ্গে বৈঠক করেন।

স্টকহোমে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আইডিয়া-র কাউন্সিল অব মেম্বার স্টেটসের বৈঠকে জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে আইডিয়া-র চেয়ারম্যানশিপ গ্রহণ করেন। এই দায়িত্বে থেকে তিনি ২০২৬ সালে অনুষ্ঠিতব্য সংস্থার সব কাউন্সিল বৈঠকের সভাপতিত্ব করবেন।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল আইডিয়া একটি আন্তঃসরকারি সংস্থা, যার লক্ষ্য বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৩৫টি দেশ, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপান পর্যবেক্ষক দেশ হিসেবে যুক্ত রয়েছে। সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে।

নির্বাচন কমিশন অব ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই চেয়ারম্যানশিপ বিশ্বমঞ্চে ভারতের নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ও উদ্ভাবনী দক্ষতার স্বীকৃতি। এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল আইডিয়া-র প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলির অন্যতম ভারত। সংস্থার শাসনব্যবস্থা, গণতান্ত্রিক আলোচনা এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে ভারত নিয়মিত অবদান রেখে চলেছে।

ইসি জানিয়েছে, চেয়ারম্যান হিসেবে প্রধান নির্বাচন কমিশনার বিশ্বের বৃহত্তম নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ভারতের অনন্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংস্থার বৈশ্বিক কর্মসূচিকে দিশা দেখাবেন। এর মাধ্যমে বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার মধ্যে জ্ঞান বিনিময়, পেশাদার নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং তথ্যভিত্তিক নির্বাচনী সংস্কারকে উৎসাহিত করা হবে।”

প্রায় এক বিলিয়ন ভোটার নিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত তার স্বচ্ছ, সুসংগঠিত ও নথিভুক্ত নির্বাচনী প্রক্রিয়ার অভিজ্ঞতা আগামী এক বছরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্যোগ নেবে বলে জানানো হয়েছে।

Releated Posts

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

প্রধান নির্বাচন কমিশনার অপসারণ ইস্যুতে ঐকমত্যহীনতা, অনিশ্চয়তায় ঝুলে রইল প্রস্তাব

নয়াদিল্লি, ৩ এপ্রিল : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর অপসারণের দাবিতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও ইন্ডিয়া ব্লকের শরিকদের প্রস্তাবিত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top