সাব্রুম–আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরি ধাক্কায় ক্ষতিগ্রস্ত চাল বোঝাই ট্রাক

আগরতলা, ১৫ ডিসেম্বর: সাব্রুম–আগরতলা জাতীয় সড়কের জলেফা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি চাল বোঝাই লরিকে তীব্র গতিতে এসে ধাক্কা মারে আরেকটি লরি। সংঘর্ষের ফলে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, ট্রিপার গাড়ীটি অতিরিক্ত দ্রুত গতিতে সাব্রুমের দিকে যাচ্ছিল। সাব্রুম জলেফা শংকর মঠ আশ্রম সংলগ্ন এলাকায় আসতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চালবোঝাই গাড়িটির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রিপার গাড়ীর সামনের অংশ সম্পূর্ণ গুঁড়িয়ে যায়।

দুর্ঘটনার পরপরই গাড়ীর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যদিও গাড়ি দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।