News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জুভেনাইল হোম এবং ডিটেনশন সেন্টার পরিদর্শনে রাজ্যপাল
Image

জুভেনাইল হোম এবং ডিটেনশন সেন্টার পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর:
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে নড়সিংগড়স্থিত জুভেনাইল হোম এবং ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। রাজ্যপাল হোমের আবাসিকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জুভেনাইল হোম আরও ভালভাবে পরিচালনার জন্য রাজ্যপাল সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, জুভেনাইল হোমের ভারপ্রাপ্ত আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আধিকারিকগণ হোম পরিচালনার বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন।

জুভেনাইল হোম পরিদর্শনের পর রাজ্যাপাল অনতিদূরে অবস্থিত অস্থায়ী ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। তিনি ক্যাম্পের বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন। পরে সংবাদমাধ্যমকে রাজ্যপাল জানান, জুভেনাইল হোমে আবাসিকদের মন পরিবর্তনের জন্য বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। জুভেনাইল হোম এবং ডিটেনশন ক্যাম্পে আবাসিকদের ভাল পরিষেবা দেওয়া হচ্ছে। এজন্য তিনি সন্তোষ প্রকাশ করেন। লোকভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

টিটিএএডিসি নির্বাচন ঘিরে উত্তেজনা, হিংসার অভিযোগে উদ্বেগ মুখ্য সচেতকের

তেলিয়ামুড়া, ৬ এপ্রিল: গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের উপরই নির্ভর করে সুস্থ রাজনৈতিক পরিবেশ। তবে আসন্ন ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top