News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজধানীতে ফ্ল্যাগ-ফেস্টুন ছেঁড়া ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ৯ যুবক
Image

রাজধানীতে ফ্ল্যাগ-ফেস্টুন ছেঁড়া ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ৯ যুবক

আগরতলা, ৩০ নভেম্বর : রাজধানী আগরতলায় মদ্যপ অবস্থায় রাজপথে তাণ্ডব চালিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর এবং ফ্ল্যাগ-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে ৯ জন যুবককে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া সকলেই কলেজের ছাত্র বলে জানিয়েছেন পুলিশ।

এসডিপিও সুব্রত বর্মণ জানান, শনিবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় উশৃঙ্খল আচরণে লিপ্ত ছিল অভিযুক্ত যুবকেরা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযানে নামে এনসিসি থানার পুলিশ এবং বিভিন্ন স্থান থেকে ৯ জনকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় শহরের রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযানে পুলিশ কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মণ।

Releated Posts

আগরতলায় কাটাখাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানী আগরতলা শহরের আস্তাবল ব্রিজ সংলগ্ন কাটাখাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে…

ByByReshmi Debnath Apr 13, 2026

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top