News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পক্সো আইনের দুটি মামলায় রায় ঘোষণা, একজনকে ১০ বছর ও অন্যজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড
Image

পক্সো আইনের দুটি মামলায় রায় ঘোষণা, একজনকে ১০ বছর ও অন্যজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ২৮ নভেম্বর: পক্সো আইনের দুটি গুরুত্বপূর্ণ মামলায় শুক্রবার আদালত রায় ঘোষণা করেছে। শিশু ও নাবালিকাদের প্রতি অত্যাচার, ধর্ষণ ও অশ্লীলতা হাননের ঘটনায় আইনানুগ বিচার অব্যাহত রয়েছে—এমনটাই জানিয়েছেন আইনজীবী অস্মিতা বণিক।

প্রথম মামলায়, শ্রীনগর থানাধীন এলাকার সুজিত দেবনাথ নামে এক যুবককে এক নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।

দ্বিতীয় মামলায়, মেলাঘর হসপিটাল চৌমুহনী এলাকার সরকারি কর্মচারী উৎপল ভৌমিক-কে অশ্লীলতা হাননের অভিযোগে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করার নির্দেশ দিয়েছে আদালত। দু’টি রায় ঘোষণার পর স্থানীয়দের মধ্যে আদালতের পদক্ষেপের প্রশংসা শোনা যায়।

Releated Posts

সবজি ক্ষেতে অজানা রোগের প্রাদুর্ভাব, ক্ষতিগ্রস্ত কৃষকরা

আগরতলা, ১০ এপ্রিল: চড়িলাম এলাকার পরিমল চৌমুহনি বড়ঢেপা অঞ্চলে সবজি ক্ষেতে হঠাৎ অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন, দেড় হাজার বাইক নিয়ে বিশাল র‍্যালি

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: টি টি এ এ ডি সি নির্বাচনের প্রচারের শেষ লগ্নে তেলিয়ামুড়া মহকুমায় রাজনৈতিক উত্তাপ চরমে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top