News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জম্পুইজলায় প্রাক্তন মন্ত্রীর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, অল্পের জন্য বড় বিপদ এড়ালেন নরেশ জমাতিয়া ও রমেন দেববর্মা
Image

জম্পুইজলায় প্রাক্তন মন্ত্রীর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, অল্পের জন্য বড় বিপদ এড়ালেন নরেশ জমাতিয়া ও রমেন দেববর্মা

আগরতলা, ৯ নভেম্বর: জম্পুইজলার জগাইবাড়ি এলাকায় আজ সকালে প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া এবং প্রাক্তন এমডিসি রমেন দেববর্মাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে উল্টে যায়। তবে অল্পের জন্য রক্ষা পান তারা দুজনই।

জানা যায়, প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন এমডিসি জম্পুইজলায় একটি বৈঠক শেষে টাকারজলা হয়ে বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে জগাইবাড়ি এলাকায় হঠাৎই একটি অটোকে জায়গা দিতে গিয়ে চালক দ্রুত গাড়িটি রাস্তার ধারে সরিয়ে নিতে গেলে ভারসাম্য হারিয়ে গাড়িটি উল্টে যায়। সৌভাগ্যবশত, গাড়িটি সামান্য দূরত্বেই পার্শ্ববর্তী একটি পুকুরে পড়া থেকে বেঁচে যায়।

প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া জানান, “ঘটনাটি একেবারেই আকস্মিক ছিল। ঈশ্বরের কৃপায় আমরা সবাই অক্ষত আছি।” ঘটনায় কেউ আহত না হলেও গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে।

Releated Posts

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

প্রচারের শেষ দিনে ভাংমুনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে আজ উত্তর ত্রিপুরা জেলার ভাংমুনে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top