News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টে উস্কানিমূলক পোস্ট, সাইবার ক্রাইম ইউনিটের হাতে গ্রেফতার কল্যাণপুরের যুবক
Image

ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টে উস্কানিমূলক পোস্ট, সাইবার ক্রাইম ইউনিটের হাতে গ্রেফতার কল্যাণপুরের যুবক

আগরতলা, ৪ নভেম্বর : রাজ্যে সামাজিক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বার্তা ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। অভিযুক্তের নাম সুদীপ দেববর্মা (৪১), বাড়ি খোয়াই জেলার কল্যাণপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম আগরতলা থানায় ২০২৫ ডাব্লিউএজি১২২ নম্বর মামলাটি ২২ অক্টোবর, ২০২৫ তারিখে ভারতীয় দণ্ডবিধির ধারা ১৯৬ / ১৯৭ / ৩৫৩ / ৩৫১(২) অনুযায়ী নথিভুক্ত করা হয়। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তি রিঙ্কি দেববর্মা নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে সেখানে বিভিন্ন সাম্প্রদায়িক ও উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন, যার লক্ষ্য ছিল জনশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা।

তদন্তের সময় সাইবার ক্রাইম ইউনিট প্রোফাইলটির উৎস সন্ধান করে জানতে পারে, এটি কোনও মহিলা নয়, বরং এক পুরুষ ব্যক্তি মহিলা পরিচয়ে এই অ্যাকাউন্টটি পরিচালনা করছিলেন।

যথাযথ প্রমাণ সংগ্রহ ও যাচাইয়ের পর আজ ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সাইবার ক্রাইম ইউনিট ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করে। আদালত অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ত্রিপুরা পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে যুক্ত অন্য কোনও ব্যক্তি বা সংগঠন জড়িত কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top