News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খেলনা খুঁজতে গিয়ে পুকুরে তলিয়ে গেল বছর দুইয়ের শুভম
Image

খেলনা খুঁজতে গিয়ে পুকুরে তলিয়ে গেল বছর দুইয়ের শুভম

আগরতলা, ৩ নভেম্বর:
প্লাস্টিকের বন্দুক খুঁজতে গিয়ে পুকুরে তলিয়ে যায় ২ বছরের শিশু শুভম সরকার। মর্মান্তিক এই দুর্ঘটনায় গোমতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত জামজুরী গ্রাম পঞ্চায়েতের রাজধরনগরে নেমে এসেছে শোকের ছায়া।

খেলতে খেলতে পুকুরে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারাল দুই বছরের শিশু শুভম সরকার। মৃত শিশুটি শান্তি সরকারের একমাত্র সন্তান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল ছোট্ট শুভম। খেলার ছলে পুকুরের ধারে গিয়ে একটি খেলনা বন্দুক পুকুরে পড়ে যায়। সেটি তুলতে গিয়েই শুভমের পা পিছলে যায় এবং মুহূর্তের মধ্যে পুকুরের জলে তলিয়ে যায় সে। দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুরের জলে ভাসতে দেখা যায় শুভমের দেহ।

ঘটনা প্রত্যক্ষ করে শুভমের মা দ্রুত তাকে পুকুর থেকে তুলে আনেন এবং জীবিত ভেবে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শুভমকে মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তের মধ্যে গোটা পরিবার ও গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এমন এক করুণ মৃত্যুর ঘটনায় গোটা রাজধর নগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, মাত্র দুই বছর বয়সী শুভম ছিল সকলের প্রিয়পাত্র। তার এই অকাল মৃত্যুতে স্থানীয় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি একটি নিছক দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। পুলিশ ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে দেহটি পরিবারের হাতে তুলে দিয়েছে। শুভমের প্রাণহানিতে গোটা এলাকা আজ শোকে মুহ্যমান।

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top